স্লিম অ্যালুমিনিয়াম গ্লাস শাটারের মাল ও দামের হিসাবSlim aluminium glass shutter: materials and price

কিচেন বা ওয়ারড্রোবের শাটারের মাপ দিন। কত বার Profileo প্রোফাইল, হ্যান্ডেল বার, কর্নার আর কব্জা লাগবে, দামসহ দেখুন, তারপর এক চাপে সব কার্টে দিন। হিসাব Profileo-র নিজের নিয়মে; দাম সামগ্রী স্টোরের দামের তালিকা থেকে।Enter your kitchen or wardrobe shutter sizes. See how many Profileo profile bars, handle bars, corners and hinges you need, with prices, then add everything to the cart in one tap. The maths follows Profileo's own rules; prices come from SHAMOGRI.STORE's price list.

শাটারের মাপ দিনEnter the shutter sizes

উচ্চতা আর মোট প্রস্থ (দরকারে কয়েক পাল্লা মিলিয়ে), কয় পাল্লা, আর একই মাপের কয়টা সেট। মিলিমিটার বা ইঞ্চি-সুতায় (1 সুতা = 1/8 ইঞ্চি)।Height and total width (all leaves together), the number of leaves, and how many sets of the same size. In millimetres or inch and suta (1 suta = 1/8 inch).

মাপের এককUnit

হ্যান্ডেল, কব্জা আর ফিনিশ বাছুনChoose the handle, hinge and finish

কিছুই আগে থেকে বাছা নেই: কাটা বার ফেরত হয় না, তাই নিজে দেখে বাছুন। দাম সামগ্রী স্টোরের দামের তালিকা থেকে।Nothing is chosen for you: cut bars cannot be returned, so pick each one yourself. Prices come from SHAMOGRI.STORE's price list.

সামগ্রী স্টোর থেকে যা কিনবেনWhat to buy from SHAMOGRI.STORE

ওপরে মাপ দিলে মালের তালিকা আর দাম দেখাবে।Enter a size above to see the list and the price.

মাপে কাটা বার ফেরত হয় না। WhatsApp-এর লিংক আপনি নিজে চাপলে খোলে; লেখা পাঠানোর আগে দেখে নিতে পারবেন।Bars cut to size cannot be returned. The WhatsApp links open only when you tap them; you can read the message before sending it.

গ্লাস আর সিলিকন (সামগ্রী স্টোরের এই অর্ডারে নেই)Glass and silicone (not in this SHAMOGRI.STORE order)

শাটারের গ্লাস এখন সামগ্রী স্টোরের সাইটে অর্ডার করা যায় না। গ্লাসের দোকানে বলার জন্য মাপগুলো নিচে; এখানে কোনো দাম নেই।Shutter glass cannot be ordered on SHAMOGRI.STORE's site yet. The sizes below are for the glass shop; no prices here.

কাটিং লিস্ট, বার ধরে ধরে (মিস্ত্রির জন্য)Cutting list, bar by bar (for the mistri)
ফেব্রিকেশন শিট, শাটার ধরে ধরেFabrication sheet, shutter by shutter

হিসাবটা কীভাবে হয়How the calculation works

পাল্লা আর পিসLeaves and pieces

2 বা বেশি পাল্লায় মোট প্রস্থ থেকে প্রতি জোড়ে 3 মিমি ফাঁক বাদ দিয়ে ভাগ। প্রতি পাল্লায় প্রোফাইল থেকে 1টা উচ্চতার পিস আর 2টা প্রস্থের পিস, হ্যান্ডেলের দিকে হ্যান্ডেল বার থেকে 1টা উচ্চতার পিস; 45° কাট, 4 কোণে 4টা কর্নার।With 2 or more leaves, 3 mm per joint comes off the total width before it is divided. Each leaf takes 1 height piece and 2 width pieces of profile, plus 1 height piece of handle bar on the handle side; 45° cuts and a corner at each of the 4 corners.

পুরো 3 মিটার বারWhole 3 m bars

সব পিস বড় থেকে ছোট সাজিয়ে 3 মিটার বারে বসানো হয়, যেখানে আগে জায়গা আছে সেখানে; তারপর বার গোনা হয়। কোন বার থেকে কোন পিস, কাটিং লিস্টে আছে।All pieces are sorted longest first and placed on 3 m bars wherever they fit first; then the bars are counted. The cutting list shows which piece comes from which bar.

কার্ভড হ্যান্ডেলCurved handle

1220 মিমি-র কম উঁচু শাটারে 250 মিমি হ্যান্ডেল, নিচ থেকে 200 মিমি ওপরে; 1220 মিমি বা বেশি উঁচুতে 400 মিমি হ্যান্ডেল, মাঝখানে। 450 মিমি-র কম উঁচু শাটারে কার্ভড হ্যান্ডেল বসে না। 3 হ্যান্ডেলের একটা বার থেকে সর্বোচ্চ 3টা শাটার।Shutters under 1220 mm get a 250 mm handle, 200 mm above the bottom; 1220 mm or taller get a 400 mm handle at mid-height. The curved handle does not fit under 450 mm. One 3-handle bar serves up to 3 shutters.

কব্জাHinges

প্রতি পাল্লায়, উচ্চতা ধরে। নরমাল: 610 মিমি-র কম হলে 2টা, 1830 মিমি-র কম হলে 3টা, এর বেশি হলে 5টা। 3ডি আর প্রিমিয়াম বক্স: 1830 মিমি-র কম হলে 2টা, এর বেশি হলে 4টা।Per leaf, by height. Normal: 2 under 610 mm, 3 under 1830 mm, otherwise 5. 3D and premium box: 2 under 1830 mm, otherwise 4.

সাধারণ প্রশ্নFrequently asked questions

একটা শাটারে কয়টা কব্জা লাগে?How many hinges does a shutter need?

Profileo-র নিয়মে প্রতি পাল্লায়, পাল্লার উচ্চতা ধরে: নরমাল কব্জা 610 মিমি-র কম হলে 2টা, 1830 মিমি-র কম হলে 3টা, এর বেশি হলে 5টা; 3ডি আর প্রিমিয়াম বক্স কব্জা 1830 মিমি-র কম হলে 2টা, এর বেশি হলে 4টা। কব্জা জোড়ায় বিক্রি হয়, তাই মোট সংখ্যা বিজোড় হলে একটা বেশি লাগে; ক্যালকুলেটর সেটা দেখিয়ে দেয়।

By Profileo's rule, per leaf and by the leaf's height: normal hinges 2 under 610 mm, 3 under 1830 mm, otherwise 5; 3D and premium box hinges 2 under 1830 mm, otherwise 4. Hinges are sold in pairs, so an odd total needs one more; the calculator shows it.

কার্ভড হ্যান্ডেল নেব, না ফুল হ্যান্ডেল?Curved handle or full handle?

ফুল হ্যান্ডেল শাটারের পুরো উচ্চতা জুড়ে থাকে। কার্ভড হ্যান্ডেল বারে হ্যান্ডেল শুধু নির্দিষ্ট জায়গায়: 1220 মিমি-র কম উঁচু শাটারে 250 মিমি হ্যান্ডেল নিচ থেকে 200 মিমি ওপরে, 1220 মিমি বা বেশি উঁচুতে 400 মিমি হ্যান্ডেল মাঝখানে। 450 মিমি-র কম উঁচু শাটারে কার্ভড হ্যান্ডেল বসে না, তখন ফুল হ্যান্ডেল নিন।

The full handle runs the whole height of the shutter. The curved handle bar has its handle only in set places: under 1220 mm high a 250 mm handle 200 mm above the bottom, 1220 mm or taller a 400 mm handle at mid-height. The curved handle does not fit shutters under 450 mm high; use the full handle there.

কয়টা প্রোফাইল বার লাগবে, কীভাবে বোঝা যায়?How do I know how many profile bars I need?

প্রতি পাল্লায় প্রোফাইল থেকে 1টা উচ্চতার পিস আর উপর-নিচে 2টা প্রস্থের পিস লাগে। ক্যালকুলেটর সব পিস বড় থেকে ছোট সাজিয়ে 3 মিটার বারে বসায়, তারপর বার গোনে। কোন বার থেকে কোন পিস কাটতে হবে আর কত বাকি থাকে, কাটিং লিস্টে দেখা যায়।

Each leaf takes 1 height piece and 2 width pieces (top and bottom) of profile. The calculator sorts all pieces longest first, places them on 3 m bars and counts the bars. The cutting list shows which piece to cut from which bar and what is left over.

গ্লাস কি সামগ্রী স্টোর থেকে পাওয়া যাবে?Can I get the glass from SHAMOGRI.STORE?

শাটারের গ্লাস এখন সামগ্রী স্টোরের সাইটে অর্ডার করা যায় না। ক্যালকুলেটর প্রতি পাল্লার গ্লাসের মাপ আর মোট বর্গফুট দেখায়, যাতে গ্লাসের দোকানে সহজে বলা যায়।

Shutter glass cannot be ordered on SHAMOGRI.STORE's site yet. The calculator shows the glass size for each leaf and the total square feet, so you can tell the glass shop.

রং বা ফিনিশ কীভাবে বাছব?How do I choose the colour or finish?

প্রোফাইল আর হ্যান্ডেল বার 7টা ফিনিশে পাওয়া যায়। ক্যালকুলেটরে একটা ফিনিশ বাছলে সব বার সেই ফিনিশে কার্টে যায়, আর অর্ডারে ফিনিশের নাম লেখা থাকে। কাটা বার ফেরত হয় না, তাই কার্টে নেওয়ার আগে ফিনিশ আর মাপ মিলিয়ে নিন।

The profile and handle bars come in 7 finishes. Pick one in the calculator and every bar goes into the cart in that finish; the order carries the finish name. Cut bars cannot be returned, so check the finish and sizes before adding them.

এই হিসাব Profileo-র শাটার বানানোর নিয়মে করা, সাধারণ ধারণার জন্য। কাটার আগে মিস্ত্রি মাপ মিলিয়ে নেবেন। প্রশ্ন থাকলে WhatsApp করুন। সব দাম: দামের তালিকা।This calculation follows Profileo's shutter-making rules and is a guide. The mistri checks the sizes before cutting. Questions? WhatsApp us. All prices: price list.