সামগ্রী স্টোর প্রো

আপনার কাজ, আপনার পয়েন্ট।
খোলাখুলি, রসিদে লেখা।

যাঁরা সাইটের জন্য জিনিস কেনেন বা কেনান — মিস্ত্রি থেকে ঠিকাদার ও ইন্টেরিয়র ডিজাইনার — তাঁদের জন্য। গোপন কমিশনের বদলে প্রতিটা অর্ডারে পয়েন্ট, যা রসিদেই লেখা থাকে। যোগ দেওয়া ফ্রি।

কাদের জন্য

  • রাজমিস্ত্রি
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বার
  • কাঠমিস্ত্রি
  • রংমিস্ত্রি
  • টাইলস মিস্ত্রি
  • থাই/অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর
  • ঠিকাদার
  • ইন্টেরিয়র ডিজাইনার

%প্রতি এক্সপ্রেস অর্ডারে পয়েন্ট · 1 পয়েন্ট = ৳1

যা পাবেন

01

প্রতি এক্সপ্রেস অর্ডারে 2% পয়েন্ট

1 পয়েন্ট = ৳1। শিডিউলের মাল এখন পার্টনার ডিলারের চালানে যায়, তাই এতে পয়েন্ট নেই। কত পয়েন্ট পেলেন, রসিদেই লেখা থাকে। পয়েন্ট দিয়ে রিওয়ার্ড শেলফ থেকে টুলস, সেফটি গিয়ার বা Profileo হার্ডওয়্যার নিন — নগদ বা বিলে ছাড় নয়।

02

প্রায়োরিটি ডিসপ্যাচ

ব্যস্ত সময়ে প্রো অর্ডার আগে কনফার্ম হয় ও আগে রওনা দেয়।

03

প্রো সদস্যদের আলাদা WhatsApp লাইন

লিস্টের ছবি পাঠান, বাকিটা আমরা সামলাব। লাইনে দাঁড়াতে হবে না।

04

ভ্যাট চালান (মূসক-6.3) ও ঠিক রসিদ

প্রতিটা অর্ডারে রসিদ; কোম্পানির BIN দিলে ভ্যাট চালান মালামালের সাথেই যাবে।

05

মাসিক স্টেটমেন্ট

মাসে কোন সাইটে কত টাকার জিনিস গেল, কত পয়েন্ট জমল, এক পাতায়। ক্লায়েন্টকে হিসাব দেখাতে কাজে লাগবে।

06

Profileo ট্রেড প্রাইস

স্লিম শাটার প্রোফাইল, কব্জা, হ্যান্ডেল, কর্নার: Profileo-র নিজস্ব ইমপোর্ট, প্রো সদস্যদের জন্য ট্রেড দামে।

07

শিডিউল স্লট আগে বুক

সিমেন্ট-রড-টাইলসের জন্য সামগ্রী স্টোর শিডিউলের স্লট প্রো সদস্যরা আগে বুক করতে পারবেন।

সুবিধাগুলো সামগ্রী স্টোরের ফিনান্সিয়াল মডেলের সামগ্রী স্টোর প্রো অংশ থেকে; শর্ত যোগ দেওয়ার সময় লিখিতভাবে জানানো হবে।

পয়েন্ট কীভাবে জমে: একটা উদাহরণ

ধরুন, এক মাসে আপনার সাইটগুলোর জন্য অর্ডার করলেন:

অর্ডারমূল্যপয়েন্ট
10টি এক্সপ্রেস অর্ডার × ৳2,500 (কব্জা, তার, ফিটিংস)৳25,000500
টাইলস, শিডিউলে (পার্টনার ডিলারের চালান, পয়েন্ট নেই)৳20,0000
সিমেন্ট 50 ব্যাগ (ডিলারের চালান, পয়েন্ট নেই)৳23,7500
মাসে মোট পয়েন্ট500 = ৳500 মূল্যের রিওয়ার্ড শেলফের জিনিস

উদাহরণটি হিসাব বোঝানোর জন্য; দাম আনুমানিক। পয়েন্ট দিয়ে পরের অর্ডারে সামগ্রী স্টোর প্রো রিওয়ার্ড শেলফ থেকে জিনিস নেওয়া যায় (টুলস, সেফটি গিয়ার, Profileo হার্ডওয়্যার); নগদ টাকা বা বিলে ছাড় নয়। পয়েন্টের মেয়াদ ও রিডিমের নিয়ম যোগ দেওয়ার সময় লিখিতভাবে জানানো হবে।

মিস্ত্রিরা যা বেশি কেনে

সামগ্রী স্টোর প্রো-তে যোগ দিন

ফর্ম পূরণ করে জমা দিন। যাচাইয়ের পর আমরা ফোন করে আপনার প্রো আইডি জানাব।